
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাকিব সরকার মাসুম। এছাড়া কামরুজ্জামান (মুক্তপঠন) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটিতে উল্লাপাড়া উপজেলা থেকে শাহাদত হোসেন ও হিমেল আহম্মেদ সজিব নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি র. ই. মানিকের উপস্থিতিতে গত রাতে উল্লাপাড়া উপজেলার অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উল্লাপাড়া উপজেলার মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির নেতৃবৃন্দের হাত ধরে উল্লাপাড়ায় মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় স্বেচ্ছাসেবী মহলের।