1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় জলমহল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ, সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় জলমহল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ, সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া,সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন,
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জলমহল ইজারা কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহল।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩ থেকে ১৪৩৫ সনের মধ্যে তিন বছর মেয়াদি জলমহল ইজারা প্রদান প্রক্রিয়ায় নিয়মবহির্ভূতভাবে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে বঞ্চিত করে অন্য সমিতিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে ইজারা কার্যক্রম প্রভাবিত করার অভিযোগ উঠেছে উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় মৎস্যজীবীদের দাবি, জলমহলের আশপাশে বসবাসকারী প্রকৃত মৎস্যজীবীদের সমবায় সমিতি বিধি অনুযায়ী ইজারা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও তাদেরকে ইজারা না দিয়ে দূরবর্তী বা অযোগ্য সমবায় সমিতিকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেন একাধিক মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জলমহল বা পুকুর ইজারা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করেন। এমনকি কিছু ক্ষেত্রে অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট সমিতিগুলোকে ইজারা পাইয়ে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এ সংক্রান্ত কিছু অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, একাধিক অভিযোগ ও সম্ভাব্য প্রমাণ থাকার পরও কেন এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় মৎস্যজীবী ও সচেতন নাগরিকরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিধি অনুযায়ী প্রকৃত ও যোগ্য মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর কাছে জলমহল ইজারা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে একদিকে যেমন অনিয়ম বন্ধ হবে, অন্যদিকে প্রকৃত মৎস্যজীবীরাও তাদের ন্যায্য অধিকার ফিরে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park