মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার, কলেজ ছাত্রদলের , সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত-সহ নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য ছিল—জুলাই মাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা।
এ সময় বক্তারা বলেন,
“জুলাই মাসে দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির সূর্যসন্তান। আমরা তাঁদের আত্মত্যাগ কখনো ভুলবো না। তাঁদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্যই এই আয়োজন।”
বক্তারা আওয়ামী সরকারের “ফ্যাসিবাদী দমন-পীড়নের” তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে ছাত্রদলকে আরও সংগঠিতভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে মোনাজাতে দেশের শান্তি, জনগণের কল্যাণ এবং ছাত্রদলের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রার্থনা করা হয়।
এ ধরনের মানবিক ও প্রতিবাদী কর্মসূচি আয়োজন করায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। নেতাকর্মীরা জানান, দেশব্যাপী বিএনপির আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।