1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
""উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা বশির উদ্দিনকে সংবর্ধনা প্রদান""" - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

“”উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা বশির উদ্দিনকে সংবর্ধনা প্রদান”””

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রামে অবস্থিত উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নিউইয়র্ক সিটির সেক্রেটারি ,নিউইয়র্ক বাইতুল আবরার জামে মসজিদের ইমাম ও খতিব, কলকলি ইউনিয়নের প্রবাসী সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জননেতা মাওলানা বশির উদ্দিন সাহেবকে হজ্জ গমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হুসাইন আহমদ এর পরিচালনায়
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জনাব হযরত মাওলানা বশির উদ্দিন,উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি কুদ্দুস মিয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুর,সহ সাধারণ সম্পাদক দেওয়ান রুমেন উদ্দিন, কোষাধ্যক্ষ জাকুয়ান কোরেশী, সদস্য সালমান আলম কোরেশী, সদস্য সরফরাজ আলম, সদস্য আহসান হাবিব ,উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ হোসেন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম সামরান,বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম।
হাফিজ মোঃ মুজাহিদ আহমেদ এর কোরাআন তেলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু করা হয় এবং সংবর্ধিত অতিথি মাওলানা বশির উদ্দিনকে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার প্রবাসী মুহতামিম ঘোষণা করা হয় দোয়া।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।এতে আরও উপস্থিত ছিলেন, ওলিউর রহমান,রসিক মিয়া, ফয়জুল হক,ক্বারী জামাল আহমদ,মাওলানা রায়হান আলম,জয়নুল হক,সুজেব মিয়া,শরীফ আহমেদ,জিয়া উদ্দিন মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park