1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়ায় বিজিবির পৃথক দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উখিয়ায় বিজিবির পৃথক দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুইটি অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা, ৯ বস্তা সার এবং দুইজন আসামিকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সদস্যরা পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে একজন আসামিসহ ৯ বস্তা সার জব্দ করা হয়। একই সময়ে পালংখালী উচ্চ বিদ্যালয়ের নিকট আরেকটি অভিযানে একজন আসামিকে আটক করে তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও সারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সন্ত্রাস দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park