1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা//
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা//

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে  বাঘইল স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব শনিবার শেষ হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে এবং আতশবাজি উদ্বোধন,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল  গণির  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম,পাকশী বিভাগীয় প্রকৌশলী এক আব্দুল হানিফ,পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডল,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন,বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু।এ সময় অন্যানের মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক  আকরাম হোসেন,আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের  সাংগঠনিক সচিব, তৌহিদ আক্তার পান্না,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম তপন,  বিএনপি নেতা আখতারুজ্জামান রঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে   সৌহার্দ্য   মঞ্চের ফলক উন্মোচন,স্মরণিকা সৌহার্দের    মোড়ক উন্মোচন   করেন অতিথিবৃন্দ । শিক্ষাই আলো নৃত্যের  তালে তালে উদ্বোধনী থিম সংগীত পরিবেশন করা হয়। শনিবার দিনব্যাপি প্রাক্তনীদের স্মৃতি চারণ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। এর আগে প্রাক্তনীদের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে রঙিন সাজে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন,বিএনপির কেšিদ্রয় নেতা,সাবেক এমপি ও প্রাক্তনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । এসময় ঘোড়া চালকের ডামি হিসেবে দায়িত্ব পালন করেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও রফিকুল ইসলাম লিটন। দ্বিতীয় দিন বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত  শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় । এতে শিল্পী আশিফ আকবর ও আঁখি আলমগীরসহ অন্যান্য শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দশ হাজারেরও বেশী বিভিন্ন বয়সী দর্শকরা ফআনন্দ ্উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park