1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে লিচু উৎসব: চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে সরকার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঈশ্বরদীতে লিচু উৎসব: চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে সরকার।

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

বাংলাদেশ কৃষি ক্ষেত্রে এগিয়েছে কিন্তু তা যথেষ্ট নয়। এদেশের কৃষকরা চ্যালেঞ্জ গ্রহণ করলে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব এবং  বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেকটি উদ্ভাবনী ক্ষেত্রে কৃষকদের জন্য সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন,  বাণিজ্য,শিল্প,বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। আজ  শুক্রবার বিকেলে ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘লিচু উৎসব’ উপলক্ষে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি,,পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুমা আরিফা সুলতানা পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল ইসলাম,কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়রমোকলেসুর রহমান বাবলু, । বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিচু কিতাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষক নেতা শাহজাহান আলী বাদশা, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, কৃষক নেতা আবু তালেব,যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস টনি ও তানভীর হাসান সুমন  ও মেলার উদ্বোধক ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এর আগে, আজ সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই লিচু মেলার উদ্বোধন করেন হাবিবুর রহমান হাবিব। উদ্বোধনের পর  মন্ত্রী ও প্রতিমন্ত্রীদ্বয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তা ও কৃষকদের উদ্ভাবনী প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park