1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত \ পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত \ পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

 

বিএনপির পক্ষ থেকে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) প্রাথমিকভাবে   মনোনীত আওয়াওয়মীলীগ থেকে আসা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল বের করা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সন্ধ্যার পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মশাল মিছিলটি আলহাজ্ব সুতাকল মোড় থেকে শুরু করে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে এসে এক পথসভায় মিলিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা। তিনি বলেন, আওয়ামীলীগ থেকে আসা  পাবনা জেলা বিএনপির ব্যর্থ ও গ্রুপিং সৃষ্টিকারী আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪ আসনে  প্রাথমিকভাবে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে যা ঈশ্বরদী ও আটঘরিয়ার তৃণমূল  বিএনপির নেতা-কর্মীরা কোনভাবেই মেনে নিবেনা। কারণ তিনি আওয়ামীলীগের দোসর এবং বিএনপিতে যোগদান করার পর থেকেই কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি থাকা কালিন সময়ের তার পক্ষে সমর্থনকারী ঈশ্বরদী-আটঘরিয়ার আওয়ামীলীগের সদস্যদের নিয়ে তিনি বিএনপির রাজনীতি করার অপচেষ্টা করে যাচ্ছেন। শুধু তাইনয়, তিনি বিএনপিতে যোগদানের পর থেকেই ঈশ্বরদীর একটি পরিবারকে সাথে নিয়ে কুড়াল প্রতিকে স্বতন্ত্র  প্রার্থী হয়ে এবং বিএনপি মনোনীত প্রার্থীর বিরোধিতা করে   বিএনপি প্রার্থীর এবং  দলকে বার বার ক্ষতি গ্রস্থ করেছেন। তিনি পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর  আন্দোলন করা হবে বলেও উপস্থিত নেতাকর্মীদের জানান। বিএনপিনেতা এসএম,ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আনোয়ার হোসেন জনি,ফারুক চেয়ারম্যান,ঠাকুর জাহাঙ্গীর,পিপ্পু হোসেন,হিরক সরদার,বিষ্ট সরকার ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park