মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা।
ঈশ্বরদীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মরণকালের বৃহৎ বর্ষবরণ কর্মসুচিতে নানা সাজে সজ্জিত হাতি,ডাবল ঘোড়ার গাড়ি,পালকি,গরু ও মহিষের গাড়ি এবং রাশিয়ান নাগরিকদের অংশ গ্রহণে শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। ডাকবাংলো মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার

দাস,সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু,পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল হক,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, বিএনপির বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ডাকবাংলো মাঠের মেলায় দিনব্যাপি প্রচুর দর্শকের সমাগম হয়। এছাড়াও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে শহরে বিএনপির বিশাল র্যালি বের করা হয়। অন্যদিকে পাকুড়িয়া স্কুল এন্ড কলেজেও আয়োজিত বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য।