মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে সদ্যনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।সদ্য বদলী আদেশ পাওয়া ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদীতে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান,পিআইও সিহাব উদ্দিন,সমবায় কর্মকর্তা মানিক হোসেন,ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আরিফুল হক, ব্যবসায়ী মীর সৈকত আলীসহ বিভিন্ন মিডিয়ার সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।