
মো: সজিব হোসেন, স্টাফ রিপোর্টার পাবনা
ঈশ্বরদী উপজেলার ভবানীপুরে চাঞ্চল্যকর দাদী নাতনীকে হত্যায় মূল আসামী শরিফুলকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত দেশী আজ রোববার (পহেলা মার্চ) সকালে অস্ত্র উদ্ধার করেছে। হত্যা ব্যবহৃত দেশি অস্ত্রগুলো হলো বাঁশের গুড়ি, হাতুড়ি ও লোহার এ্যাংগেল উদ্ধার।
এ ঘটনায় শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে সম্পর্কে নিহত কিশোরীর চাচা।
শরিফুল পুলিশের কাছে স্বীকার করেছে, যৌন হয়রানির চেষ্টা ও তাতে দাদীর বাধার কারণে সৃষ্ট ক্ষোভ থেকেই তিনি জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তারকে (১৫) খুন করেন। গ্রেফতার শরীফ ও নিহতরা পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
জামিলা স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনায় জামিলার বোন বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করে।