
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
বৈষম্য বিরোধী ছাত্রদের একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় নাজিম উদ্দিন রনি খানকে গ্রেফতার করা হয়েছে।সে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খানের ছেলে। শনিবার ভোররাতে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে অভিযান চালানো হয়। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০ (৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। সকালে গ্রেফতারকৃত আসামী রনিকে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।