
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
বৈষম্য বিরোধী ছাত্রদের একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেফতার করা হয়েছ্।সে ঈশ্বরদী ঈশ্বরদী বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মানিক ফকিরের ছেলে ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ছোট ভগ্নিপতি। শনিবার দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী পাবনা রোডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে অভিযান চালানো হয়। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০ (৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। সকালে গ্রেফতারকৃত আসামী রনিকে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।