শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত,ইলিশ মাছ,আলু ভর্তা, চেপা ভর্তা,টমেটো ভর্তা আর পাট শাক দিয়ে খেয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক, পাট বাজার রোড ও ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ।
এরপর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো.ইকবাল হোসাইন,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ওবায়দুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব মো.আমিরুল ইসলাম ভূঞা মনি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রেজাউল করিম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.সাদিয়া তাসমিন মুনমুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.কামাল হোসেন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আনন্দ ভাগাভাগি করে নিতে লাল-সাদা শাড়ী-পাঞ্জাবী,গামছা,পড়ে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান,সাংস্কৃতিক অনুষ্ঠান,রাজা-মন্ত্রী-প্রজা সেজে, হাঁড়ি ভাঙা খেলা, দড়ি টানসহ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন,নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী উৎসব, যা সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত করে। তিনি এ উপলক্ষে ঈশ্বরগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।