
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পরপরই পাবনাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ কোরবানির পশু জবাই ও মাংস কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকেই গ্রাম ও শহরের অলিগলি, পাড়া-মহল্লা জুড়ে দেখা যায় কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের চিত্র।
পরিবারের সদস্যরা একসাথে মিলিত হয়ে কোরবানির কাজ সম্পন্ন করছেন। অনেকেই ধর্মীয় নিয়ম অনুযায়ী মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায়দের মাঝে বিতরণ করছেন। এতে চারদিকে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
এদিকে, স্থানীয় কসাইদেরও দেখা গেছে ব্যাপক ব্যস্ততায় সময় পার করতে। সকাল থেকে শুরু করে তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে কোরবানির কাজ সম্পন্ন করছেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ত্যাগের মহিমা উপলব্ধি করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে কোরবানির কার্যক্রম চলছে পাবনাসহ