সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় বার্ষিক ফলাফল অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।এবং ২৫ জন শিক্ষার্থীর মাঝে ছবক দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেলকুচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি,ইউনাইটেড কমার্শিয়াল পিএলসি এনায়েতপুর শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃসেলিম রেজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন , ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃমোঃ মোফাজ্জল হোসেন সবুজ,
ইসলাহুল উম্মাহ মাদ্রাসার সদস্য সচিব আলহাজ্ব খন্দকার আলআমিন।
ইসলাহুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ জুবায়ের হোসেন সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি আরিফুল ইসলাম সোহেল অভিভাবক ও ছাত্রদের উদ্দেশ্য ২ টি কথা বলেন,
রেজাল্ট এর উপরে নির্ভর না করে ছেলে মেয়েদের পড়াশোনা পাশাপাশি বাবা মা সাথে ভালো আচরণ করা।
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান
ডাঃ মোঃসেলিম রেজা বলেন,
ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে আগামীর নেতৃত্বে গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।