
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আজ ২২ মে বৃহস্পতিবার
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মুফতি তরিকুল ইসলাম বাংলাদেশের ইসলামী সকল দলসমূহ ও আলেম ওলামাদের নিয়ে ইসলামী ঐক্য ফ্রন্ট গঠনের জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আজ তার মাদ্রাসা অফিসে বেশ কয়েকজন আলেম ওলামাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
তিনি বলেন
প্রিয় নেতৃবৃন্দ আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। আমি একজন সচেতন মুসলমান হিসেবে গভীর উদ্বেগ ও প্রত্যাশার সঙ্গে লক্ষ্য করছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের ভাবমূর্তি সুদৃঢ় করার এবং মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামিক দলসমূহ দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছেন। তবে এই মহৎ প্রচেষ্টাগুলো অনেকাংশে খণ্ডিত এবং পৃথক পৃথক অবস্থান থেকে পরিচালিত হওয়ায় কাঙ্ক্ষিত সফলতা অনেক ক্ষেত্রেই অর্জিত হচ্ছে না।
বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। কুরআন-হাদীস আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে:
"তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।" (সূরা আলে ইমরান: ১০৩)
এই নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ইসলামিক দলসমূহ যেন একটি জাতীয় ঐক্যফ্রন্ট বা জোট গঠনের মাধ্যমে পরস্পর সহযোগিতামূলক অবস্থান গ্রহণ করে। এতে ইসলামি আদর্শ বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত প্রয়াস অধিক কার্যকর হবে এবং জাতি উপকৃত হবে একটি সুদৃঢ় নৈতিক নেতৃত্ব পেয়ে।
প্রস্তাবিত ঐক্যচেষ্টা নিম্নোক্ত মূলনীতি অনুসরণের মাধ্যমে পরিচালিত হতে পারে:
১. কুরআন ও সহীহ হাদীসের আলোকে সকল মতভেদ নিরসনের চেষ্টা।
২. পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা।
৩. জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলামের স্বার্থে যৌথ বক্তব্য ও কার্যক্রম পরিচালনা।
৪. ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সমাজ সংস্কারে সম্মিলিত কার্যক্রম।
আপনাদের সম্মানিত দলে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আমরা একত্রিত হলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় অবশ্যই সুনিশ্চিত ও সুসংহত এবং টেকসই হবে ইনশা আল্লাহ ।
মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ও ঐক্যের পথে পরিচালিত করুন।
হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিসের মৌচাক ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সভাপতি এবং ইকরা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা শিক্ষক।