1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিরামপুরে নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিরামপুরে নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোছাঃ তানজিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন ডাঃ বিপুল কুমার চক্রবর্তী

সভায় আসন্ন কোরবানিকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার প্রতি সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে নির্ধারিত নিয়ম মেনে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ও পৌর এলাকার মাংস বিক্রেতারা অংশগ্রহণ করেন। মোট ৩৩ জন মাংস বিক্রেতার মধ্যে প্রায় ২১ জন উপস্থিত ছিলেন। এ সময় মাংস বিক্রেতা আব্দুস সালাম জানান, ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত স্থানে একসাথে গরু ও ছাগল জবাই করলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মাংস ব্যবস্থাপনা সহজ হবে।

এছাড়াও তারা পশু জবাইকারীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সনদ গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানান। প্রাণিসম্পদ দপ্তর থেকে জবাইখানা ব্যবস্থাপনা ও পশু জবাইয়ের সার্টিফিকেট গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যারা নিয়ম মানবে না, তাদের আইনের আওতায় আনার দাবি তোলেন তারা।

সভায় মাংস বিক্রেতারা আরও বলেন, বিরামপুরে বৈধভাবে জবাইকৃত ও নিরাপদ মাংস স্থানীয় হোটেল ব্যবসায়ীরা যেন স্থানীয় বিক্রেতাদের কাছ থেকেই সংগ্রহ করেন। বাইরে থেকে অবৈধভাবে বা অসুস্থ ও মৃত পশুর মাংস রাতের আঁধারে এনে বিক্রি বা সরবরাহ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবিও জানান তাঁরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, এলাকায় কোনো অসাধু ব্যবসায়ী অবৈধ বা অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টা করলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। পাশাপাশি দ্রুত ও সুষ্ঠুভাবে পশু জবাই কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি‌।

সভায় নিরাপদ মাংস সরবরাহ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park