
আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি ঃ
আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদিনা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভা শেষে গোদাড়া ও বৈকরঝুটি গ্রামের ৬ জন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে একটি করে গরু প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজ কামাল। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, সবাই অবশ্যই যত্ন সহকারে গরু পালন করবেন এবং কেউ বিক্রি করবেন না। আপনারা সঠিকভাবে গরু পালন করতে পারলে অবস্থার পরিবর্তন হবে, ছেলে মেয়েরা পুষ্টিকর খাবার পাবে।
ক্যাপশান ঃ আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করছেন ইউএনও কৃষ্ণা রায়।
আশাশুনিতে পুলিশের
অভিযানে গ্রেফতার ২
আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই রাজীব মন্ডল অভিযান চালিয়ে সিআর-৪৭৪/২৩ এর আসামী খরিয়াটি গ্রামের নওশের গাজীর ছেলে মোবারক ও মামলা নং-৩(৯)২৪ এর আসামী গদাইপুর গ্রামের মৃত আলীমুদ্দীন মোল্যার ছেলে মজিদ মোল্যাকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
ক্যাপশান ঃ আশাশুনিতে গ্রেফতারকৃত ২ আসামী।
বড়দল ইউপি'র উদ্যোক্তা
দেবব্রতকে অব্যহতি প্রদান
আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের ডিজিটার সেন্টার এর উদ্যোক্তা দেবব্রত মন্ডলকে স্বপদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এক পত্রে তাকে অব্যহতি প্রদান করা হয়।
দেবব্রত কুমার মন্ডল উপজেলার বাইনতলা গ্রামের বিল্লাল গাজীর ছেলে মোঃ শামীম গাজীর জন্ম নিবন্ধন সনদে ২৮/১১/২০০৪ জন্ম তারিখ পরিবর্তন করে হ্যাকারের মাধ্যমে ২৮/০১/২০০২ জন্ম তারিখ সংশোধন করেন। এব্যাপারে ইউএনও বরাবর অভিযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুনানী হলে অভিযুক্ত দেবব্রত অভিযোগের সত্যতা স্বীকার করেন। অভিযুক্ত দেবব্রতকে উদ্যোক্তা পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।