
আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, ইউপি সদস্য সোহরাব হোসেন, ব্র্যাকের শহিদুল ইসলাম, সাংবাদিক মাসুম বিল্লাহ, শিক্ষক আবুল কালাম, রূপান্তরের হাফিজুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক রিয়াছাত আলী।
ক্যাপশান ঃ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন
বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন ইউএনও কৃষ্ণা রায়।