
মোঃ মুকিম উদ্দিন এর সুনামগঞ্জ জেলা প্রতিনি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলার অন্যতম বৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা ' আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৬'।
আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে ১১ জানুয়ারি রবিবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ১৫ টি মাদরাসা থেকে ৬৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একটি কেন্দ্র নির্ধারণ করা হয়। তালিমুল কোরআন সিকন্দরপুর মাদরাসা কেন্দ্রে ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসময় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নাজিমে ইন্তেহাম মাওলানা ছাদিকুর রহমান, কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন, মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া সহকারী কেন্দ্র সুপার হিসেবে মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আহমদ কবির, মুয়াল্লিমা ইসরাত জাহান লুবনা, ও পলি আক্তার দায়িত্ব পালন করেন।