1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আর জি কর নিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী মমতার পাশে সাংসদ শত্রুুঘ্ন সিনহা:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

আর জি কর নিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী মমতার পাশে সাংসদ শত্রুুঘ্ন সিনহা:-

বেবি চক্রবর্ত্তী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাজ্য থেকে রাজনীতির যখন তোলপাড়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। একদিকে শাসকদল তৃণমূলকে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠেছে একাধিকবার কলকাতা র রাজপথে মিছিলের স্লোগানে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে ‘খামোশ’ করে দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। রবিবার শত্রুঘ্ন সিনহা বলেন, এই অপরাধের জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয়। ধর্ষণ-বিরোধী বিল পাশের জন্য মমতার প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “আমিও চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করি। একইসঙ্গে মমতাজি যে ধর্ষণ-বিরোধী বিল এনেছেন, তা ঐতিহাসিক। ঘটনাটি খুবই মর্মান্তিক। কিন্তু, এর জন্য কোনও মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয়।” বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।রাজ্যের বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলটিকে দ্রুত পাশ করানোর আবেদন জানান শত্রুঘ্ন সিনহা। মমতার পদত্যাগের দাবিরও বিরোধিতা করেন তিনি। এই প্রসঙ্গে টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। আসানসোলের সাংসদ বলেন, “রাজ্যপাল এবং কেন্দ্রকে আবেদন করব, ধর্ষণ-বিরোধী বিলটিকে সমর্থন করুন এবং দ্রুত পাশ করান। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাও ঠিক নয়। এটাই যদি মানদণ্ড হয়, তাহলে মণিপুর, হাথরস, উন্নাও, কাঠুয়ার মতো ইস্যুর জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park