
বেবি চক্রবর্ত্তী :- আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় তদন্ত করতে এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে এসেছে। যেমন সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ফরেনসিক সব বিষয়ই বেশকিছু তথ্য তাদের হাতে এসেছে।
প্রধান বিচারপতির বিশেষ বেঞ্জ আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ ই সেপ্টেম্বর ফের সিবিআইকে স্ট্যাটাস জমা দিতে বলেছে। এমনকি এই মামলার শুনানিতে সিবিআই এর তরফে ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দ্রুত দেহ সৎকারের জন্যই নির্দিষ্ট সময়ের পরে ময়নাতদন্ত করা হয়েছে। এই দিনের শুনানিতে সিবিআই একাধিক রহস্যের কথা উল্লেখ করেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে বলেও জানানো হয়েছে কিন্তু ময়নাতদন্তের সময় নিয়ে প্রশ্ন করেছে সিবিআই। অন্যদিকে তিলোত্তমার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে মেনে নিয়েছে সিবিআই। ময়নাতদন্তের সঙ্গে একটি চালানের উল্লেখ করেন সিবিআইয়ের আইনজীবী। এই তথ্য প্রধান বিচারপতি চাইলে রাজ্যের আইনজীবী তা দিতে পারেননি। তাহলে এই সমস্ত নথি ছাড়া কি করে ময়নাতদন্ত হলো সেই প্রশ্ন জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।
ঘটনার পাঁচদিন পর সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে ততদিনে অনেক কিছু পাল্টে গেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়েও যখন সওয়াল জবাব চলছিল তখন রাজ্যের আইনজীবী জানান চারটি ভাগে সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল একটি টেকনিক্যাল গ্লিটজের কথা উল্লেখ করেন। তবে কি সেই ত্রুটি তা স্পষ্ট করেননি তিনি। তবে সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি বলে সিবিআই এর আশঙ্কাই সঠিক হল।