
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুবাই প্রবাসী যুবদলনেতা রুকন আহমদ ও কাতার প্রবাসী ছাত্রদলনেতা ওমর ফারুক দেশের মাঠিতে পা রাখলেন। দুবাই প্রবাসী যুবদলনেতা রুকন আহমদ গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন ও কাতার প্রবাসী ওমর ফারুক পাঁচপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রুকন আহমদ ও ওমর ফারুকের দেশে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, জাসাসের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, গোয়াইনঘাট উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি মনু মিয়া, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক আবু তানিম, আলির গাঁও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিউল আম্বিয়া, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ কয়েক শতাধিক নেতাকর্মী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক মোটরসাইকেল সোডাউনে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া পয়েন্টে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভায় যোদ দেন নেতাকর্মীরা।