শাহিন আলম টেকনাফ
টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬এপ্রিল) দুপুরে টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৩জন বাংলাদেশী ৪২ জন রোহিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ।
তিনি জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া বিজিবির সহয়তায় ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে ।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ৫৫ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। একপর্যায়ে আজ (বুধবার) দুপুরে জেলেদের ফেরত আনা হয়েছে। পরে যাবতীয় আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬এপ্রিল) দুপুরে টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৩জন বাংলাদেশী ৪২ জন রোহিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ।
তিনি জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া বিজিবির সহয়তায় ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে ।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ৫৫ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। একপর্যায়ে আজ (বুধবার) দুপুরে জেলেদের ফেরত আনা হয়েছে। পরে যাবতীয় আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।