
কুতুব উদ্দিন মোল্লা : সুন্দরবন
আরজি করকাণ্ডের নৃশংসতায় ফুঁসছে গোটা দেশ। পথে নেমে বিচার চেয়ে সরব হচ্ছেন প্রতিটা মানুষ। বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন সংস্থা থেকে এক একটি দিন বেছে নিয়ে চলছে প্রতিবাদ। গলি থেকে রাজপথে আওয়াজ তুলছেন সকলেই। আর এমন চিত্র ধরা পরল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বালি দ্বীপের । এদিন সুন্দরবনের মহিলারা নামেন নৌকা নিয়ে নদীপথে। ও কয়েক কিলোমিটারের নদীপথে প্রতিবাদ মিছিল করেন। এদিনে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বহু সুন্দরবনের বালি দ্বীপের মহিলারা। প্লাকার্ড হাতে নিয়ে এদিন নদীপথেতে বালি দ্বীপের মহিলারা নামেন তারা। মূলত আরজিকর কাণ্ডে দোষীকে চরম শাস্তি ও দ্রুত সিবিআই তদন্ত শেষ করার দাবিতে এদিন এই মিছিল অনুষ্ঠিত হয়।