
আমি জনতার কন্ঠ
শেখ মোমতাজুল করিম শিপলু
বিদ্রোহী নই স্বার্থপর নই
কই জনতার কথা,
সাম্যবাদের গান গেয়ে যাই
না চাই আদিম প্রথা।
রাজনীতিবিদ নইতো আমি
প্রতিবাদ মোর ভাষা,
নিস্তব্ধ রয় কলম আমার
ভালো থাকলে চাষা।
হিংসা নাহি পুষি মনে
খেয়াল রাজার প্রতি,
বিদ্রোহী হয় কলম তখন
দেশের হলে ক্ষতি।
মৌলবাদে বিশ্বাসী নই
সভ্যতা যে দেখি,
মনুষ্যত্ব মানবতার
কাব্য গল্প লেখি।
জীবের প্রতি দয়াশীল প্রাণ
মানুষ হবে ভবে,
স্বমহিমায় আপন নিবাস
শান্তির বসত হবে।