1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমি কর্মকর্তা নই,আমি কর্মকুত্তা: চিরিঙ্গার তহশীলদার খালেদা বেগম। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আমি কর্মকর্তা নই,আমি কর্মকুত্তা: চিরিঙ্গার তহশীলদার খালেদা বেগম।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চলছে ভূমি মেলা ২০২৬,মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে বসানো হয়েছে স্টল।

ভূমি মেলা চলাকালীন মেলার সার্বিক বিষয়ে চিরিংগা ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা
খালেদা বেগমের কাছ থেকে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনি দাপটের সাথে বলেন, এটি ভূমি মেলা নয় এটি ফেঝা মেলা আর আমি কর্মকর্তা নয় কর্মকুত্তা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের ভূমি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের এই উপ সহকারী কর্মকর্তা খালেদা বেগমের এমন কটাক্ষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। একজন সরকারি কর্মচারীর এমন বক্তব্য সরকারের ভূমিসেবা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান শুধু নয়, এটি চাকুরী বিধিমালার সুস্পষ্ট লংঘন। তার বিরুদ্ধে নানা অনিয়ম-অসদাচরণ এবং সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরণ অভিযোগ রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি তিনি দেখেছেন একজন সরকারী কর্মকর্তার আচরণ এইরকম হওয়া কাম্য নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park