1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারো সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন বেলকুচির শিল্পী আজাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আবারো সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন বেলকুচির শিল্পী আজাদ

বেলকুচি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬০ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বেলকুচি উপজেলার শিক্ষানুরাগী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত কাজী এ, কে, এম তাহের উদ্দিন আজাদের ছোট মেয়ে, ৪৪ নং সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী দিলরুবা আজাদ শিল্পী ২০২৬ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত (২০মে) জেলার ৯ টি উপজেলা হতে আগত শ্রেষ্ঠ শিক্ষক সহ সিরাজগঞ্জ জেলা প্রাশাসক কার্যালয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের মাধ্যমে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
তিনি ২০১৮ সালেও সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সরকারী খরচে ফিলিপাইন ভ্রমন করেন এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেলায় “জয়িতা” নির্বাচিত হন।
২০২৪ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
ব্যক্তি জীবনে তিনি একজন প্রকৃত গুণী শিক্ষক।

এ বিষয়ে কাজী দিলরুবা আজাদ শিল্পী বলেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার মতে সকল শিক্ষক ই শ্রেষ্ঠত্বের দাবিদার কারন শিশুদের স্বপ্ন দেখান আর সেই স্বপ্নের পথে চলতে শেখান শিক্ষক।আমি সকল শিশুর মাঝে সফল এক জাতিকে খুজে পাই।

তিনি আরো বলেন আমি শিশু শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পুরনের পথে এগিয়ে নিতে তাদের সামর্থ্য আর চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের মানসিকতা অনুযায়ী শেখাতে চেষ্টা করি।শিশুদের আচরণ বুঝে তাদের হাতে ধরে শেখানোর বিকল্প নেই বলেই মনে করি।
আমার এ সফলতার জন্য পরিবার সহকর্মী এবং বন্ধু বান্ধবের প্রতি ও মনোনীতকারি সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park