1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারো লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে পুশ ইন ৭ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আবারো লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে পুশ ইন ৭ জন

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৪ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত দিয়ে ৭ জনকে জোর করে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫০ নম্বরের ঝালঙ্গী পকেট সীমান্ত ও বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের পানিশালা সীমান্ত। এ সীমান্ত দিয়ে ভোরে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষকে পুশ ইন করে। বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরের আউলিয়ারহাট বাজারে শিশুদেরকে নিয়ে পুশ ইনের শিকার নারী ও পুরুষেরা এলোমেলোভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা আটক করে আবারও সীমান্তের বাংলাদেশি অংশে রাখা হয়েছে। জানা যায়, বিএসএফ তাদের বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা বলে পুশ ইন করে। এদিকে একই দিনে পার্শ্ববর্তী উপজেলা হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন করার তথ্য পাওয়া গিয়েছে।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম হাফিজ পুশ ইনের সত্যতা নিশ্চিত করে বিস্তারিত জানাতে রাজি হননি।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park