1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটি তৃতীয় স্থান অর্জন করেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটি তৃতীয় স্থান অর্জন করেছে

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পঠিত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটি মানবাধিকার ও সাংগঠনিক কার্যক্রম মূল্যায়ন প্রতিযোগীতায় দেশ সেরা ১০টি জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে সম্মাননা পুরস্কারে পুরস্কৃত হয়েছে। জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরীর স্বপন এই পুরস্কার গ্রহন করেন। গতকাল ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবাধিক “কি ও কেন” শীর্ষক প্রশিক্ষন, আলোচনা সভায় ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি কর্তৃক জামালপুর জেলা কমিটিকে দেশ সেরা এ সম্মানায় ভূষিত করেন। সেই সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কিমিটির সভাপতি আলহাজ্ব নূরল ইসলাম চৌধুরী (ননী) ও সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী (স্বপন) এর নেতৃত্বে ও জেলা কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নিরলস পরিশ্রমের কারণেই এ সম্মান অর্জন করা সম্ভব হয়েছে বলে জানান জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক জামালপুর জেলা কমিটিকে দেশ সেরা ১০ টি জেলার মধ্যে তৃতীয় স্থান নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামালপুর জেলা কমিটির সকলকে ধন্যবাদ জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ এর নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের প্রেসিডেন্ড সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park