1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়।

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনাল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলকে ৮৪-৩৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। এবারের বাস্কেটবল প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

বুধবার (০৬ মে) বিকেলে ম্যাচটি ইসলামী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পয়ন দলের অধিনায়ক তামিমুর রহমানসহ সকলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমানসহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

চ্যাম্পয়ন দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অন্যতম গৌরব। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া করছি যে তিনি আমাকে ও আমার টিমকে বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখতে সাহায্য করেছে। বিজয়ের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছি। আমি আমাদের পূর্ববর্তী সকল খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের দেখানো পথেই আমরা আমাদের বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। এজন্য দলের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি। 

চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকেই অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের বিজয় আমাদের আগামীর সাফল্যের দ্বার উন্মুক্ত করবে। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবলের হোস্ট হিসেবে ইবি সফলভাবে দায়িত্ব পালন করেছে। এটা আমাদের সকালের জন্য আনন্দের। বিশ্ববিদ্যালয়ের সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমান সরকারও খেলাধুলার প্রতি সুদৃষ্টি দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিজয় অর্জন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park