
বেবি চক্রবর্ত্তী :- সোমবার সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘিঞ্জি এলাকার আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুন লাগার পর প্রাণে বাঁচেতে অগ্নিগ্ধ অবস্থায় একজন যুবক দুতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল দেরিতে আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রিন্স আরোয়া স্যার রোডের ওই বাড়িতে না করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার লিক করে প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়। একটি নয়, দুটি সিলিন্ডার ফেটেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দমকলের গাড়ি যদি ঠিক সময় মত আসতো তাহলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হত না।
চারু মার্কেট থানার অন্তর্গত রানা নস্কর নামে এক যুবক অগ্নিদগ্ধ অবস্থায় আগুন থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ দেন। তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চারু মার্কেট ও গলফগ্রীন থানার পুলিশের মধ্যে টানাপোড়েনের জন্য অগ্নিকাণ্ডের খবর পেয়েও পুলিশ আসেনি। যদিও এই অভিযোগ সাউথ - ইস্ট ডিভিসনের ওসি উড়িয়ে দিয়েছেন।