1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আদমপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আদমপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

বর্তমান সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “গাছ লাগানো সদকায়ে জারিয়া। তাই আসুন, বেশি বেশি বৃক্ষরোপণ করি; সবুজ পৃথিবী গড়ি।”

এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মাওলানা সফিউল্লাহ ভুইয়া, অভিভাবক সদস্য জনাব খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park