1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আজ ১৭ রমজান-ঐতিহাসিক বদর দিবস - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আজ ১৭ রমজান-ঐতিহাসিক বদর দিবস

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, গাজীপুর
আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। যেখান থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে। হিজরি শতক ২য় হিজরির ১৭ই রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় এই যুদ্ধ। হযরত মোহাম্মদ সঃ (ﷺ) তাঁর মাত্র ৩১৩ জন সাহাবা, ০৮ টি তলোয়ার, ৭০ টি উট, ০২ট ঘোড়া নিয়ে মক্কার হাজারোধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন।

ইসলামের ইতিহাসে এটিই ছিল সর্ব প্রথম এবং সবচেয়ে বড় যুদ্ধ। এ যুদ্ধে মোট ১৪ জন সাহাবা শহীদ হন অপর পক্ষে ৭০জন মুশরিককে হত্যা ও আরো ৭০জনকে বন্দী করা হয়। এ যুদ্ধে শত্রু পক্ষ কাফেরদের সৈন্য ছিল ১০০০, সশস্ত্র সৈন্য ছিল ৬০০, উট ছিল ৭০০, ঘোড়া ছিল ৩০০। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা সরাসরি ফেরেস্তা প্রেরণের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন এবং বিজয়ী করেন।

এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক এরশাদ করেছেন
বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

সূরা আলে ইমরান, আয়াত ১২৩-১২৫
সংখিপ্ত আলোচনায় বদর আমাদের চেতনা, আমাদের অহংকার, যা মুসলিম বিশ্বকে আজও নাড়া দেয়। পবিত্র রমজান মাসে এই ঘটনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা প্রতি বছরের রমজান মাসে এই দিনে বিশ্ব মুসলিমদের অনুপ্রেরণা যোগায় এবং ইতিহাসের বার্তা বহন করে। আল্লাহু আকবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park