
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::
সাতক্ষীরা সদর আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ আখড়াখোলা - মুকুন্দপুর আলিম মাদরাসার হল রুম কক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল্লাহ বিন হুসাইনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জ নারায়ন চন্দ্র মন্ডলের উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা-জামাল নাছের ডিউক, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবল হোসেন, ১২ নং বল্লী ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মিজানুর রহমান পিকলু, ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ আব্দুল গনি, বল্লী ইউনিয়ন যুবদলের আহবায়ক রায়হান রিপন, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক - মোঃ রাশেদ রেজা। সমাবেশে বক্তরারা মাদ্রাসাটির নানামুখী সমস্যা তুলে ধরে এবং কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।