
আরিফুল ইসলাম পাঠান
দড়ানী পাড়ার পরিচিত সড়ক "আকলিমা সরক" এখন থেকে হয়ে উঠবে সবুজের প্রতীক। শুক্রবার সকালে এই সড়ক জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দড়ানী পাড়ার যুব সমাজ।
কর্মসূচিতে অংশ নেন জালল সরকার, কাইয়ুম মুন্সি, নাইম মুন্সি ও সাকিব আহাম্মেদ সাইদ ও রাসহান।আকলিমা সরক এর দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
যুবকরা বলেন, "যে সড়ক দিয়ে আমরা প্রতিদিন চলি, সেই সড়কটাকেই আমরা সবুজে সাজাতে চাই। আকলিমা সরক একদিন ছায়াঘেরা, ফুল-ফলে ভরা রাস্তা হবে—এটাই আমাদের স্বপ্ন।"
স্থানীয়রাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সড়কের নামের সাথে মিল রেখে গাছ লাগানোর উদ্যোগটা দারুণ হয়েছে।
চারা রোপণের পর প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্ব ভাগ করে নিয়েছে যুব দলটি।
আব্দুল কাইয়ুম মুন্সি বলেন,
আকলিমা সরক এখন শুধু রাস্তা না, এটা আমাদের সবুজের স্বপ্ন।
আজ আমরা চারা লাগালাম, কালকের প্রজন্ম ছায়া পাবে।
দড়ানী পাড়ার যুব সমাজ — গাছ লাগাই, দেশ বাঁচাই