1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অসহায় পরিবারের মুখে হাসি: ঘর উপহার দিল "দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন" - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অসহায় পরিবারের মুখে হাসি: ঘর উপহার দিল “দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন”

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

তানভীর ভুইয়া,
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ লক্ষীমুড়া মানবকল্যাণ প্রবাসী যুব সংগঠন। সংগঠনের উদ্যোগে এক দরিদ্র ও গৃহহীন পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

“মানবতার ছোঁয়ায় নতুন ঠিকানা”এই স্লোগানকে ধারণ করে ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার একটি অসহায় পরিবারকে স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেয় সংগঠনটি।

সংগঠনের সদস্যরা ব্যানার টাঙিয়ে সরাসরি উপস্থিত থেকে পরিবারের হাতে ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা সংগঠনের দেশ-বিদেশে থাকা সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

পরবর্তীতে দোয়ার ও তোবারক বিতরণের মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park