
আসাদুজ্জামান খান মুকুল
জানি তোমরা হিংসায় মেতে
করো আমায় হেলা,
অকারণে নিন্দায় ঝুঁকে
কাটাও সারা বেলা।
শব্দ বুনি লিখন পাতায়
নাই প্রাজ্ঞতার মতি,
মনের ঢেউয়ে কলম চালাই
হয় না কারো ক্ষতি।
কিসের তরে লিখি এ গান
বুঝলে না মূল মানে,
তিরস্কারের দহন শিখায়
মারলে কেবল প্রাণে।
যেদিন আমি রইব না আর
এই ভুবনের মাঝে,
বলছি সেদিন খুঁজবে তোমরা
এই নগণ্যের কাজে।
হয়তো কিছু রবে অমল
স্মৃতির পাতায় লেখা,
বুঝবে সেদিন কী হারালে
পাবে না আর দেখা।