
আসাদুজ্জামান খান মুকু
যমুনার তীরে আঁধারেতে ঘিরে
বাজে বনমালী বাঁশি,
রাধার নয়নে লাজে ক্ষণে ক্ষণে
জাগে তারে ভালোবাসি।
যমুনার জলে ঢেউ খেলে চলে
বহিয়া দখিনা বায়,
রাধিকা এ রানি শোনে বেণুবাণী
মন যে ঘরে না চায়!
কদমতলাতে আঁধার মিলাতে
রহে যে গোপন ধ্বনি,
সুর ধ্বনি শুনে প্রেমের আগুনে
ঝরে নয়নের মনি!
ননদিনী ভয়ে রাধিকা ছলিয়ে
চলে আঁধারের বুকে,
কানু বলে হেসে “এসো মন রসে”
ধরায় আঁকড়ে সুখে!
রাতে অরণ্যে বেণু করণ্যে
ফোটায় গোপন ফুল,
লীলা রহস্যে তারা সহাস্যে
ভাঙ্গে মনের ভুল।