স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
অবশেষে নিজের স্ত্রীকে বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম।
বুধবার গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আকবর থানা পুলিশের একটি সুত্র জানিয়েছে।
জহুরুল আলম চসিকের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
নগর পুলিশের এক কর্মকর্তা সাবেক এই কাউন্সিলরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন সাবেক কাউন্সিলর জসিমকে বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রাম আনা হচ্ছে।
তবে এ বিষয়ে জানতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে একটি সূত্র বলছে স্ত্রীর জামিন পেতে নিজেই ধরা দিতে বাধ্য হয়েছে পুলিশের কাছে। আজ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশ জানিয়েছেন।
উল্লেখ্য গত সপ্তাহে আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে
সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো বিল্ডিং সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জসীমকে পাননি। কিন্ত একটি ফ্ল্যাট থেকে জসিমের স্ত্রীকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেপ্তার করেছিল।
স্ত্রী গ্রেপ্তার হওয়ায় শেষ পর্যন্ত স্ত্রীর জামিন পেতে জসিম নিজে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছেন বলে একাধিক সুত্রে জানা গেছে।
নগরীর আকবর এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে চসিকের সাবেক কাউন্সিলর জসিম। পাহাড় কাটা- ভূমি দস্যুতার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।