
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, কনডেন্স মিল্কসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান মুকুল, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহেরসহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ সরাসরি উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব উপহার তুলে দেন।
ঈদের উপহার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বদা কাজ করে যাবে।