মো: সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ
নবীগঞ্জ উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' এর অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: ইকবাল হোসেন (৪৫) নামে এক যুব লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৫ মার্চ) বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া এলাকা থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ইকবালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত আসামী হলো, এফআইআর নং-১৫/৩৪, জি আর নং-৩৪, ধারা- The Special Power Act 1974 এর 15(1)(a)/15(3)/25D. আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র মো: ইকবাল হোসেন (৪৫) কে ঢাকা-সিলেট মহা সড়ক নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় নবীগঞ্জ থানায় নাশকতা মামলা করা হয়। তাকে এই নাশকতা মামলার সন্ধিগ্ন আসামী হিসেবে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে 'অপারেশন ডেভিল হান্ট' এর অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এসআই মো: আনিছুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই রুহুল আমিন এর সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশলতা মামলার সন্দিগ্ন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার সন্দিগ্ন আসামী হিসেবে ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামীকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।