1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপহরণ-মাদক-মানবপাচারের বিরুদ্ধে টেকনাফবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অপহরণ-মাদক-মানবপাচারের বিরুদ্ধে টেকনাফবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের টেকনাফে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং, মাদক ও মানবপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধ এবং সরকারি-বেসরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় টেকনাফ উপজেলা গেইট সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, টেকনাফে দীর্ঘদিন ধরে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মাদক, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কিছু সরকারি ও বেসরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির কারণে সেবাগ্রহীতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন, যা জনভোগান্তিকে আরও তীব্র করছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টেকনাফ পৌর উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মেয়র পদপ্রার্থী আব্দুল জব্বার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি, মানবাধিকার কর্মী ও পৌর মেয়র পদপ্রার্থী কায়সার জুয়েল, জেলে কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ, সাংবাদিক আলমগীর আকাশ এবং সমাজকর্মী মোজাম্মেল হক।
বক্তারা দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদক ও মানবপাচার রোধে কঠোর অভিযান পরিচালনা, অপহরণকারীদের আইনের আওতায় আনা এবং সকল প্রকার দুর্নীতি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park