এম মনিরুল ইসলাম শ্যামনগর থেকে।
বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির পরিদর্শন, আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন, সহ সফর সঙ্গীদের নিয়ে সুন্দরবন ভ্রমণ করেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত ১০ই অক্টোবর শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী মন্দির থেকে ৫ ভরি ওজনের সোনার মুকুট চুরি হয়েছে। নিরাপত্তা দানে কর্তব্য পালন করেন, পুলিশ সুপার সাতক্ষীরা। থানা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড। শ্যামনগর থানা ইনচার্জ সহ সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশ ইনচার্জ শেখ হিলাল উদ্দিন। গতকাল (১২ই অক্টোবর) এই মহান নেতার আগমন ঘটে, দুর্যোগে ক্ষতবিক্ষত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। সম্মানিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১২:৩০ মিনিটে আকাশলীলা ইকো ট্যুরিজম সেন্টারে অবস্থান করেন। পরবর্তীতে বিশ্বখ্যাত একক ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ সফলভাবে সম্পন্ন করেন। ভ্রমণ শেষে সফর সঙ্গীসহ কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ তিন টা ২০ মিনিটে পুনরায় আকাশলীলা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছান। সেখানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। জেলাবাসি ধারণা করছেন, যশোরেরশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ৫ ভরি সোনার মুকুট চুরি রহস্য উদঘাটন করতে, আগমন ঘটেছিল এই মহান নেতার। পরিশেষে ৫ঃ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। দুর্যোগে ক্ষতবিক্ষত জেলাবাসীর জন্য এটি অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। চোরকে আটক করতে স্থানীয়রাও উপজেলাবাসী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।