1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অনশনে বসব এই হুঁশিয়ারি দিয়ে গেলেন বানভাসি এলাকায় এসে সংসদ অভিজিৎ গাঙ্গুলি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

অনশনে বসব এই হুঁশিয়ারি দিয়ে গেলেন বানভাসি এলাকায় এসে সংসদ অভিজিৎ গাঙ্গুলি

বেবি চক্রবর্ত্তী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:– তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কার্যত নাম না করে খোঁচা দিয়েছিলেন যে বানভাসি এলাকায় দেখা যাচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। অবশেষে দেখা মিলল বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। রেখে দেবেন। একবার দুবারে তো হবে না। দুতিন বারে হয়তো দিতে হবে। তারপর যদি কাজ না হয় আমি এখানে তাঁবু খাটিয়ে অনশনে বসব। এদিকে অভিজিৎ গাঙ্গুলির এই অনশনের হুঁশিয়ারি শুনে এক দুর্গত ব্যক্তি বলেন, অনশন না করে কাজটা শুরু করুন।

এটা শুনে কার্যত বড় অস্বস্তিতে পড়েন অভিজিৎ গাঙ্গুলি। তখন তিনি বলেন, আমি তো কলার ধরে টেনে আনতে পারি না। প্রয়োজনে মামলা করব। এদিকে এলাকায় অবৈধ নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী এই নির্মাণের পেছনে সব দলের লোকজন রয়েছেন বলেও খবর। এসব শুনে দ্রুত এলাকা ছাড়েন অভিজিৎ।

প্রসঙ্গত কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রামে বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। একাধিক দুর্গত পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। তাঁদের সমস্যার কথা তিনি শোনেন। এমনকী কাজ না হলে অনশনে বসার কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে তাঁর এই কথা একেবারেই মানতে চাননি স্থানীয়রা। তাঁরা একেবারে মুখের উপর জবাব দিয়ে দেন। তাঁরা বলেন অনশন না বসে কাজটা যাতে হয় সেটাই দেখুন।

এর আগে কোলাঘাটে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park