1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অতীত বর্তমান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অতীত বর্তমান

হালিমা সুলতানা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

অতীত বর্তমান

হালিমা সুলতানা

আবার একটা যুদ্ধ চাই,
আত্মার মাঝে শান্তি নাই।
মানুষ রূপে মানুষ কই?
পশুর দেহে আঁকড়ে রই।

কুকুর গেলো শেয়ালটা এলো,
লাউয়ের নামই কদু তবে?
হায়নারা সব একি হবে
রূপটা পালটে রূপটা রবে।

মরীচিকার পিছন আজ
চিন্তা গুলো নিচ্ছে ভাঁজ।
বোয়াল ছেড়ে তিমি ধর
নিজে ছাড়া সবাই পর।

নদীর জলে সাঁতার দিতে
সাগর জলে হাবুডুবু।
ময়লা ছেড়ে মরিচ গুড়োয়
এখন তবে সবাই চুবু।

কালো মেঘের আঁধার দিন
মানুষ গুলো দৈত্য জ্বিন।
একি বীজের শুকনো গাছ
হীরা গুলো খাঁটি কাঁচ।

গত ছিলো অগ্নিশিখা
বর্তমানটা অগ্নিগিরি।
পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
আটকে গেলে সুরু গিরি।
গৌরীপুর, ময়মনসিংহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park