
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
সবুজ ও অক্সিজেন ভান্ডারসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে গৃহিত ২৫ কোটি ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশবাসী সাধুবাদ জানিয়েছেন, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধাসিরাজুল ইসলাম সরদার। গত তিনদিন থেকে ধারাবাহিকভাবে ঈশ্বরদীর বড়ইচারা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ,ভাষা শহীদ বিদ্যানিকেতন ও দিয়ার সাহাপুর আশশরাফুল উলুম মাদ্রাসা চত্বরে বৃক্ষ রোপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপিনেতা আব্দুর রশিদ সরদার,হুমায়ুন কবীর দুলাল,বাচ্চু ফকির,ফজলু মাস্টার,আব্দুল লতিফ কিরণ,উপজেলা বিএনপি মিডিয়াসেলের সদস্য মুশফিকুর রহমান সজল,জাহিদ হাসান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজের বিশিষ্টজনরা।