1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
০৯নং ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৯নং ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা

মোঃ হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছখোলা নতুন বাজার চাতাল চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

প্রভাষক ওমর ফারুক বলেন, “অধ্যাপক আব্দুর ওয়ারেছ একজন শিক্ষিত, সৎ ও ন্যায়নিষ্ঠ প্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে অধ্যাপক আব্দুর ওয়ারেছ নিরলসভাবে কাজ করবেন। ইউনিয়নের পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশায় তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঘোষণার পর স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সমর্থকরা প্রচার-প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park