1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজারও মানুষের উপস্থিতিতে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর ইমামতিতে হাজী ইউসুফ রহ. এর জানাজা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

হাজারও মানুষের উপস্থিতিতে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর ইমামতিতে হাজী ইউসুফ রহ. এর জানাজা সম্পন্ন

মো ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

 

মো ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি

 

আজ ১২ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার)সকাল সাড়ে দশটার দিকে রাউজান সরকারী কলেজ মাঠে হাজারও মুসল্লীদের উপস্থিতিতে চট্টগ্রাম আঞ্চলিক ভাষার প্রসিদ্ধতম ধর্মীয় বক্তা ও সায়্যিদুশ শুহাদা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাজী ইউসুফ রহ. এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

 

মরহুমের জানাযার নামাজে অংশগ্রহণ করার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও মুসল্লী ছুটে এসেছেন।উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাও. খলিল আহমদ কাসেমী,বাবুনগর মাদরাসার প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান,মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরী,আল- মানাহিল ওয়েলফার ফাউন্ডশনের চেয়ারম্যান মাওলানা শেখ হেলাল, মুফতি মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী,ইউনুছিয়া মাদরাসার মাওলানা শাহাবুদ্দিন , জিরি মাদারাসার মাওলানা খোবাইব, মাওলানা নাসির উদ্দীন মুনির, জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড এর মহাসচিব মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী,রাবার বাগার মাদরাসার মোহতামিম ছিদ্দিকী, রাউজান মাদরাসার মুহাদ্দিস মাওলানা জোবায়ের,কান্দিপাড়া মাদরাসার নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা শহিদুল্লাহ,মাওলানা ওসমান খলিলাবাদী, মাওলানা সাইফুল্লাহ মহিউদ্দিনসাইয়িদুশ শুহাদা (রাযি.) মাদরাসার সদ্য মনোনীত মোহতামিম মাওলানা ওসামা ইউছুফ সহ চট্টগ্রামের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ও বিভিন্ন সংগঠন এর দায়িত্বশীলগণ।

 

এদিকে হুজুরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাউজানের সাবেক সংসদ জানাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন কওমী মাদ্রাসা কতৃপক্ষ এবং স্থানীয় সংগঠন সমূহ।

 

সরজমিনে গিয়ে দেখা যায়, ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ এর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও ইছালে সওয়াবের উদ্দেশ্যে মুসল্লীদের জন্য পানি ও শরবত এর ব্যবস্থা করা হয়েছে।

 

শেষবারের মত দেখতে মরহুমের ওস্তাদ শাগরিদ ও বন্ধুবান্ধব গন নামাজে জানাজার শুরুতে বক্তব্যে বলেন, মরহুম মাওলানা হাজী ইউসুফ দনবীর আলেম ছিলেন। অনেকে মরহুমের জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। সাদাসিধে ও সহজ-সরল জীবন যাপন করতেন, নিবৃত্তে থাকতেন এবং সবার সাথে সুন্দর আচরণ করতেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীন ও কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একজন মু’মিনের জন্য এটা কতই না সৌভাগ্যের। আজ তিনি আমাদের সকলকে ছেড়ে পরকালের চলে গেলেন । তিনি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পথপ্রদর্শক। তার চলে যাওয়া মাদরাসা তথা সকলের জন্য কষ্টদায়ক।

 

 

উল্লেখ্য :রাউজান সায়্যিদূশ শুহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা হাজী ইউসুফ হুজুর গত ৮ সেপ্টেম্বর ইন্ডিয়া সফররত অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার ইন্তেকালে আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

 

মরহুমকে তাঁর প্রতিষ্ঠিত রাউজান জলিলনগরস্থ সাইয়িদুশ শুহাদা মাদরাসার নিজস্ব করবস্থানে দাফন করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park